ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরে শিশু হত্যা, মামলা না নেয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত নাচোলে এসআরবির অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন-পৌরসভার বিশেষ অভিযান শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ মাদক ব্যবসা বিভিন্ন অপকর্মকাণ্ডের প্রতিবাদ করায় যুবদলের নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

দিনাজপুরে শিশু হত্যা, মামলা না নেয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর সদরের নসিপুরে রাকিবা আক্তার (৪) নামে এক শিশুকে হত্যার ঘটনায় মামলা না নেয়ার প্রতিবাদে প্রায় দুই ঘণ্টা ধরে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিক্ষোভকারীরা মহাসড়কের জামতলিতে রাস্তার উপর বিভিন্ন সামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ একটি মোটরসাইকেলে আগুন দেয়। সড়কে অচলাবস্থার কারণে আটকা পড়ে শত শত যানবাহন। দুর্ভোগে পড়েন যানবাহনের যাত্রীসহ অন্যরা।

দিনাজপুর সদর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর নবী জানান, স্বামী ডিভোর্সি একজন নারী স্থানীয় এক আদিবাসীর সাথে ঘর বেধেছিল। প্রায় ৮০ দিন আগে ওই নারীর চার বছর বয়সী শিশুকন্যা রাকিবা আক্তারকে হত্যা করে লাশ গুম করা হয়।

স্থানীয়দের অভিযোগ, এ ঘটনায় শিশুটির নানা থানায় মামলা দিতে গেলে বিভিন্ন টালবাহানায় মামলা নেয়নি পুলিশ। তারই প্রতিবাদে এবং মামলা রেকর্ডসহ জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে নসিপুরের জামতলী এলাকায় মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা।

দিনাজপুর-৩ (সদর) আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আশ্বাসে কোতোয়ালী থানা পুলিশ মামলা গ্রহণসহ আইনি ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিলে বিকেল ৪টার দিকে সড়ক অবরোধ তুলে নেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিনাজপুরে শিশু হত্যা, মামলা না নেয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০১:২৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬