ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএনসির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালি চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সামাজিক সচেতনতামূলক কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা শিবগঞ্জে কামিল মাদ্রাসায় ছাত্র ও সুধী সমাবেশ নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ শিক্ষার্থীকে মারধর করে মোবাইল-টাকা ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’র ফাইনাল ॥ চ্যাম্পিয়ন সদর মডেল থানা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল দিনাজপুরে শিশু হত্যা, মামলা না নেয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

শিক্ষার্থীকে মারধর করে মোবাইল-টাকা ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন গাবতলা এলাকায় এক কলেজ শিক্ষার্থীকে মারধর করে মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহীন আলী নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে স্থানীয়দের ধাওয়া খেয়ে তার দুই সহযোগী পালিয়ে যায়। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন গাবতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক শাহীন আলী পৌর এলাকার শ্মশানঘাট এলাকার ফারুক হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, নাদিম হোসেন সোহান নামে এক কলেজ শিক্ষার্থী হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গাবতলা মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় তিন যুবক তাকে ঘিরে ধরে মারধর করে তার কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে নাদিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শাহীন আলীকে আটক করেন। এ সময় তার অপর দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক শাহীন আলীকে থানায় নিয়ে যায়। এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, “ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা নাকি অন্য কোনো বিরোধের জের ধরে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ভুক্তভোগী নাদিম ও আটক শাহীন প্রায় সমবয়সী। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে।” পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিক্ষার্থীকে মারধর করে মোবাইল-টাকা ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

আপডেট সময় : ০২:০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬