ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান বিরলে অবৈধভাবে মজুত ১,৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ৪ ব্যবসায়ীকে শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও নেশাজাতীয় সিরাপ জব্দ বজ্রপাত রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিএমডিএর তালগাছ রোপণ কর্মসূচি মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুন অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার নিয়োগে জালিয়াতির অভিযোগ, তদন্তে মিলেছে অসংগতি স্বাক্ষর জাল ও রেজুলেশনে গরমিল, একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই

জুলাই ২য় বার্ষিক উদযাপন’ ও ‘গণরায় বাস্তবায়ন’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের গণমিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই ২য় বার্ষিক উদযাপন’ ও ‘গণরায় বাস্তবায়ন’ উপলক্ষে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় শহরের পৌরসভা পার্ক এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। গণমিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা আবু জার গিফারী, জেলা সেক্রেটারি আবু বক্কর, সদর উপজেলা সাবেক চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান, সদর উপজেলার নায়েবে আমীর অ্যাডভোকেট শফিক এনাতুল্লাহ এবং শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুফ গালিবসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘জুলাই ২য় বার্ষিক উদযাপন’ এবং ‘গণরায় বাস্তবায়ন’ কর্মসূচিকে কেন্দ্র করে গণমিছিলের আয়োজন করা হয়েছে। কর্মসূচি সফল করতে পূর্বপ্রস্তুতি সম্পন্ন করা হয় এবং জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা এতে অংশগ্রহণ করেন। এদিকে, কর্মসূচি চলাকালে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন আয়োজকরা। মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুলাই ২য় বার্ষিক উদযাপন’ ও ‘গণরায় বাস্তবায়ন’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের গণমিছিল

আপডেট সময় : ০২:২০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬