ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু বিদ্যুত ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ। সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু নওগাঁ সদর থানার অভিযানে কুখ্যাত চোর গ্রেফতার, উদ্ধার চোরাই নগদ অর্থ ও মিনিট কার্ড গোমস্তাপুর সীমান্তে ২৮ বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা: বিজিবির কড়া নজরদারি, ব্যর্থ বিএসএফ চাঁপাইনবাবগঞ্জে মতপ্রকাশ পত্রিকার ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহরাস্তিতে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা! শাহরাস্তি পৌর ছাত্রদলের উদ্যোগে ফুট সেল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শাহরাস্তিতে ইউএনওর স্বাক্ষর জালিয়াতি: কর্মচারীকে বরখাস্ত, সহযোগী সায়েমকে ১০ হাজার টাকা জরিমানা নাটোর বাগাতিপাড়ায় গুণী শিক্ষক নির্বাচিত হলেন স্বপ্না রানী ও আয়েশা আক্তার

নওগাঁ সদর থানার অভিযানে কুখ্যাত চোর গ্রেফতার, উদ্ধার চোরাই নগদ অর্থ ও মিনিট কার্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকির হোসেন সুমন নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ সদর থানার পুলিশের অভিযানে এক কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া নগদ অর্থ ও মোবাইল মিনিট কার্ড উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুন ২০২৬ তারিখ রাত ১১টা ৩০ মিনিট থেকে ৩ জুন ভোর ৩টার মধ্যে কোনো এক সময়ে নওগাঁ সদর উপজেলার চকরাম কানু গ্রামের বাসিন্দা মোঃ শাহাদত হোসেন ওরফে বেতার (৫০)-এর বসতঘর সংলগ্ন মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা দোকানের ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করে নগদ প্রায় ২০ হাজার টাকা এবং প্রায় ৫ হাজার টাকা মূল্যের গ্রামীণফোনের ৩০ টাকা মূল্যমানের মিনিট কার্ড চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী নওগাঁ সদর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। অভিযোগের ভিত্তিতে ৩ জুন রাতে নওগাঁ সদর থানা পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে চকরাম কানু গ্রামের মোঃ শামীম (২৯), পিতা-মোঃ তাছির উদ্দিন প্রামাণিককে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চোরাই মালামালের মধ্যে নগদ ১ হাজার ৪৮৫ টাকা এবং ৫০০ টাকা মূল্যের মিনিট কার্ড উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও চুরির ঘটনায় জড়িত অন্য কোনো ব্যক্তি আছে কিনা সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
নওগাঁ সদর থানার এ সফল অভিযানে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং অপরাধ দমনে পুলিশের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নওগাঁ সদর থানার অভিযানে কুখ্যাত চোর গ্রেফতার, উদ্ধার চোরাই নগদ অর্থ ও মিনিট কার্ড

আপডেট সময় : ০৮:১৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬