ঢাকা ০৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুন অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার নিয়োগে জালিয়াতির অভিযোগ, তদন্তে মিলেছে অসংগতি স্বাক্ষর জাল ও রেজুলেশনে গরমিল, একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে ফেরত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সমন্বিত পরিষ্কার অভিযান পদ্মায় নৌকা ডুবি: শিশুসহ ১০ জনকে উদ্ধার করল বিএসএফ, নিখোঁজ ১ ডেঙ্গু প্রতিরোধে প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতার আহ্বান জেলা প্রশাসকের বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখার আহবায়ক কমিটি গঠন ​ ডেঙ্গু বাড়ার জন্য ঠিকাদারদের দায়ী করলেন বিএনপি নেতা ওবায়েদ পাঠান

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড সাধারণ জনগণ: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: মোঃ মাহমুদুল হাসান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ড ছিল না। এই আন্দোলনের প্রকৃত মাস্টারমাইন্ড সাধারণ জনগণ।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে,শিবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সাইমুম পারভেজ বলেন, “আমরা কাজ করার দলে। আমরা কাজ করে বাংলাদেশে একটি নতুন জোয়ার সৃষ্টি করব এবং সেই জোয়ারে বিরোধী দল ভেসে যাবে।”

তিনি আরও বলেন, যারা একসময় ফ্যামিলি কার্ড কর্মসূচিকে ‘ভুয়া’ বলেছিলেন, তারাই আজ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ নেওয়ার জন্য আবেদন করছেন।

বক্তব্যে তিনি গত নির্বাচনে তাঁর বাবা নির্বাচিত না হলেও এলাকায় পরিচালিত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন এবং তাঁর বাবার অসম্পূর্ণ স্বপ্নগুলো বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, শিবগঞ্জসহ উত্তরবঙ্গের কোনো অঞ্চল উন্নয়ন থেকে বঞ্চিত হবে না। শুধু শিবগঞ্জ নয়, রংপুর থেকে খুলনা পর্যন্ত যেসব এলাকায় বিএনপি প্রত্যাশিত ফল করতে পারেনি, সেসব এলাকাকেও বিশেষ গুরুত্ব দিয়ে উন্নয়নের আওতায় আনা হবে। পরাজিত এলাকার মানুষকে কোনোভাবেই বঞ্চিত করা হবে না; বরং উন্নয়নের মাধ্যমে এগিয়ে নেওয়াই সরকারের লক্ষ্য।

সমাবেশে তিনি একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য দেশ গড়ে তোলার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ আশরাফুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন,শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তোসিকুল আলম,শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম,পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহম্মেদ বাবু এবং পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাসারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড সাধারণ জনগণ: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

আপডেট সময় : ১২:৫৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬