ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পদ্মায় নৌকা ডুবি: শিশুসহ ১০ জনকে উদ্ধার করল বিএসএফ, নিখোঁজ ১ ডেঙ্গু প্রতিরোধে প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতার আহ্বান জেলা প্রশাসকের বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখার আহবায়ক কমিটি গঠন ​ ডেঙ্গু বাড়ার জন্য ঠিকাদারদের দায়ী করলেন বিএনপি নেতা ওবায়েদ পাঠান পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা ধ্বংসের ক্রাশ প্রোগ্রাম পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালানোর চেষ্টা স্বামী আটক। দিনাজপুরের খানসামায় একদিনে দুই গুদামে অভিযান, ৬৫৭ বস্তা সার জব্দ: ৯০ হাজার টাকা জরিমানা বিরামপুরে ইউএনও’র স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টায় আটক-২ রাজশাহীতে হজকিন লিম্ফোমার আধুনিক চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার হিউম্যানিটি ফাইটার্স অব গোলাবাড়ি নামে নাচোলে আত্মপ্রকাশ করল স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন

দিনাজপুরে ইমাম হুসাইন (আঃ)-এর চেহলাম উপলক্ষে ধর্মীয় বয়ান ও শোক র‍্যালি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:

পবিত্র কারবালার মর্মান্তিক শোকাবহ স্মৃতি ও হযরত ইমাম হুসাইন (আঃ)-এর শাহাদাত স্মরণে দিনাজপুরে বাংলাদেশ শিয়া মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে ধর্মীয় বয়ান ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৮ আগস্ট ২০২৬​অনুষ্ঠানের শুরুতে কারবালার শিক্ষা ও হযরত ইমাম হুসাইন (আঃ)-এর ত্যাগের তাৎপর্য তুলে ধরে আয়োজিত আলোচনা সভায় ধর্মীয় বয়ান পেশ করেন মাওলানা ইব্রাহিম খলিল রিজভী ও মাওলানা হাসিম আব্বাসসহ সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
​বয়ান শেষে বাংলাদেশ শিয়া মুসলিম সম্প্রদায়ের আহ্বায়ক মির্জা আসলাম আলীর নেতৃত্বে একটি বিশাল শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি দিনাজপুরের মিশন রোডস্থ ইমামবাড়ী থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক সার্কিট হাউস, ডিসি অফিস, জেলা স্কুল মোড় এবং রেলওয়ে স্টেশন প্রদক্ষিণ করে পুনরায় মিশন রোডের ইমামবাড়ীতে গিয়ে শেষ হয়।
​শোক র‍্যালিতে শিয়া মুসলিম সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। ব্যানার ও কালো পতাকা হাতে অংশগ্রহণকারীরা মাতম ও শোকাচ্ছন্ন পরিবেশে কারবালার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিনাজপুরে ইমাম হুসাইন (আঃ)-এর চেহলাম উপলক্ষে ধর্মীয় বয়ান ও শোক র‍্যালি অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬