ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ *দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার* চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সি থেকে ২ কেজি কথিত হেরোইন উদ্ধার মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে মতবিনিময় সভা, সবাইকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের *দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার* দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

দিনাজপুরে দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:

“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এক বিশেষ ‘ব্রিফিং প্যারেড’ অনুষ্ঠিত হয়েছে।
​১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার সকালে দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মোঃ নূরুজ্জামান, পিভিএম, পিভিএমএস। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রবীর চন্দ্র এবং সদর উপজেলার প্রশিক্ষক মোঃ হারুনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
​অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় সর্বমোট ৮,৩২০ জন আনসার ও ভিডিপি সদস্য কড়া নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। তারা ১৫ অক্টোবর ২০২৬ হতে ২২ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত বিভিন্ন পূজা মণ্ডপে নিরবচ্ছিন্নভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন।
​পূজা মণ্ডপে দায়িত্বে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মোঃ নূরুজ্জামান বলেন,
​”হিন্দু ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তারা যেন অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে যথাযথভাবে এ উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যে আমাদের সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করতে হবে। নিজ পরিবারের সদস্যরা উৎসব পালন করছে মনে করেই আপনাদের এই দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা বা দায়িত্বহীনতার সুযোগ নেই। মনে রাখতে হবে—ধর্ম যার যার, উৎসব সবার। তাই এই উৎসবকে আমাদের নিজেদের মনে করে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।”
​উল্লেখ্য, শারদীয় দুর্গোৎসব চলাকালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা আনসার ও ভিডিপি বাহিনী কঠোর নজরদারি নিশ্চিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিনাজপুরে দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৩৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬