চাঁপাইনবাবগঞ্জে চেয়ারম্যান প্রার্থী শাহাব উদ্দীনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৪৬১ বার পড়া হয়েছে

রিপন আলী চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীত্তি ইউনিয়নের লহলামারী গ্রামের চেয়ারম্যান প্রার্থী, মোঃ শাহাব উদ্দীনের একটি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। (১৬ অক্টোবর ২০২৬) শুক্রবার সন্ধ্যায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান বক্তার বক্তব্যে মোঃ শাহাব উদ্দীন এলাকার দীর্ঘমেয়াদি উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সকল নাগরিকের সমান অধিকার, মাদকমুক্ত সমাজ গঠন, চুরি ডাকাতি ছিনতাই প্রতিরোধ সহ, ১২ দফার নির্বাচন ইশতেহার ঘোষণা করেন।
মজলুর রহমান বলেন, পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিতে শাহাব উদ্দীনের মত সৎ যোগ্যতা সম্পূর্ণ ব্যাক্তিই পারবেন, তাছাড়া সম্ভব নয়।

আলঃ প্রফেসর মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে ও সাংবাদিক রিপন আলীর সঞ্চালনায়, আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা মোঃ শাহাব উদ্দীন, ছাড়াও বক্তব্য রাখেন মোঃ তরিকুল ইসলাম, আবু তোফায়েল কালু আর্মি, মোঃ আনসারুল্লাহ, মোঃ সাইরুল ইসলাম, ওবাইদুর রহমান, মোঃ আমিনুল ইসলাম (চুটু সরদার) সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা ।
সভায় বক্তারা শাহাব উদ্দীনকে জয়যুক্ত করার আশা ব্যাক্ত করেন।
