ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ *দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার* চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সি থেকে ২ কেজি কথিত হেরোইন উদ্ধার মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে মতবিনিময় সভা, সবাইকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের *দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার* দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

চককীত্তি ইউনিয়ন সনাতন ধর্মাবলম্বীদের বিজয় দশমীর শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহাব উদ্দীন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রিপন আলী চাঁপাইনবাবগঞ্জ

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের, শিবগঞ্জ উপজেলার,চককীত্তি ইউনিয়নের সকল সনাতন ধর্মাবলম্বীসহ সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহাব উদ্দীন। তিনি বলেছেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার অধিকারও সবার।’
বুধবার (২১ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহাব উদ্দীন এ কথা বলেন।

সাহাব উদ্দীন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের মানুষের আত্মা অসাম্প্রদায়িক। হাজার বছর ধরে এ ভূখণ্ডে সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করে আসছে। বিশ্বের নানা প্রান্তে সহিংসতা ও সাম্প্রদায়িক হানাহানি চলছে, তখন এখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ উৎসব পালন করছে- এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। এ সম্প্রীতি আমাদের শক্তি, আমাদের অস্তিত্ব। যে কোনো মূল্যে তা অক্ষুণ্ণ রাখতে হবে।

চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহাব উদ্দীন বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- ধর্ম যার যার, রাষ্ট্র সবার। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান- আমরা সবাই এদেশের নাগরিক। প্রত্যেককে সমান অধিকার, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা রয়েছে।‌

তিনি আরও বলেন, ধর্ম, বর্ণ বা গোষ্ঠী পরিচয়ের কারণে কোনো নাগরিক বৈষম্য বা নিপীড়নের শিকার হবেন, তা গ্রহণযোগ্য নয়। সব ধর্মের মানুষ যেন নিরাপদ ও আনন্দময় পরিবেশে ধর্ম পালন করতে পারেন, তা নিশ্চিত করতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। কোনো অপশক্তিকে যেন বিভেদ সৃষ্টি করে আমাদের ঐক্য ও অগ্রগতি বিনষ্ট করতে না পারে। আসুন, পারস্পরিক শ্রদ্ধা, সাম্য ও সামাজিক ভিত্তিতে একটি নিরাপদ, চককীত্তি ইউনিয়ন গড়ে তুলি।

বিজয়া দশমীর এই মাহেন্দ্রক্ষণে হিন্দু সম্প্রদায়সহ সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহাব উদ্দীন। তিনি বলেন, শারদীয় উৎসবের আনন্দ ও শুভবোধ সবার জীবনে মঙ্গল বয়ে আনুক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চককীত্তি ইউনিয়ন সনাতন ধর্মাবলম্বীদের বিজয় দশমীর শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহাব উদ্দীন

আপডেট সময় : ১১:৩১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬