ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ *দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার* চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সি থেকে ২ কেজি কথিত হেরোইন উদ্ধার মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে মতবিনিময় সভা, সবাইকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের *দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার* দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শাওন, দিলেন আর্থিক সহায়তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. হৃদয় হোসেন শাওন তিনটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থসহায়তা তুলে দেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
রোববার রাতে তিনি মোবারকপুর ইউনিয়নের জহরপুর দুর্গামন্দির ও লক্ষ্মীপুর দুর্গামন্দিরসহ তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের আয়োজক ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মো. হৃদয় হোসেন শাওন বলেন, “শারদীয় দুর্গোৎসব সবার জন্য আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে আসে। মোবারকপুর ইউনিয়নে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় থাকুক এটাই আমার প্রত্যাশা। আমি সব সময় মানুষের পাশে থাকতে চাই। সুখে-দুঃখে এবং বিপদে-আপদে সবার পাশে থাকার চেষ্টা করব।
এ সময় উপস্থিত ছিলেন মোবারকপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ইসমাইল হোসেন, জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য কেতাব উদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য জিন্নুর রহমান, আলহাজ কফুল উদ্দিন, নাসির উদ্দীনসহ স্থানীয় নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী শাওন, দিলেন আর্থিক সহায়তা

আপডেট সময় : ১১:৪৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬