ঢাকা ১১:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ *দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার* চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সি থেকে ২ কেজি কথিত হেরোইন উদ্ধার মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে মতবিনিময় সভা, সবাইকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের *দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার* দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে কুরআন পাঠ আন্দোলনের উদ্যোগে ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সেমিনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

মুখস্থনির্ভরতা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের অনুসন্ধানভিত্তিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে চাঁপাইনবাবগঞ্জে তিন দিনে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সেমিনার করেছে কুরআন পাঠ আন্দোলন। ১১ থেকে ১৩ অক্টোবর শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব সেমিনার অনুষ্ঠিত হয়। কুরআন পাঠ আন্দোলনের আহ্বায়ক, লেখক ও গবেষক আবু সাঈদ খান সেমিনারগুলো পরিচালনা করেন। এতে শিক্ষার্থীদের শিখন চক্র (Learning Cycle) ও অনুসন্ধানভিত্তিক পাঠ পদ্ধতি (Inquiry-Based Learning) সম্পর্কে ধারণা দেওয়া হয়। প্রশ্ন, অনুসন্ধান, যাচাই ও বাস্তব প্রয়োগের মাধ্যমে শেখার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির উদাহরণও উপস্থাপন করা হয়।
সেমিনারগুলো শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ উপজেলা মহিলা ডিগ্রি কলেজ, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ ও শাহ নেয়ামতুল্লাহ কলেজে অনুষ্ঠিত হয়। আলোচনায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের উপলব্ধি ও মতামত তুলে ধরে। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের প্রশ্ন করার প্রবণতা, যুক্তিনির্ভর চিন্তা ও কার্যকর পাঠাভ্যাস গড়ে তুলতে সহায়তা করবে। সেমিনার গুলোর মূল বার্তা ছিল—শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল করার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জ্ঞান অর্জন, সত্য অনুসন্ধান এবং অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের সক্ষমতা গড়ে তোলাই প্রকৃত শিক্ষার লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে কুরআন পাঠ আন্দোলনের উদ্যোগে ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সেমিনার

আপডেট সময় : ০১:২৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬