ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ *দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার* চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সি থেকে ২ কেজি কথিত হেরোইন উদ্ধার মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে মতবিনিময় সভা, সবাইকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের *দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার* দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের ফুল দিয়ে অভিনন্দন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফলাফল পরবর্তী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এ সময় প্রত্যেক কৃতকার্য শিক্ষার্থীকে একটি করে গোলাপ ফুল দেওয়া হয় এবং মিষ্টিমুখ করানো হয়।
অনুষ্ঠানে শিক্ষকরা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি অগ্রজ শিক্ষার্থীদের সাফল্য দেখে অনুজ শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার প্রতি উৎসাহ ও অনুপ্রেরণা আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত শিক্ষার্থীরা করতালির মাধ্যমে সদ্য এসএসসি উত্তীর্ণ বড় ভাই-আপুদের অভিনন্দন জানায়। বিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, কৃতকার্য শিক্ষার্থীদের এই সাফল্য ভবিষ্যতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত ও অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের ফুল দিয়ে অভিনন্দন

আপডেট সময় : ১২:৫৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬