ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ *দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার* চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সি থেকে ২ কেজি কথিত হেরোইন উদ্ধার মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে মতবিনিময় সভা, সবাইকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের *দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার* দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ২১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রিপন আলী চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শিবগঞ্জ উপজেলার চককীত্তি ইউনিয়নের পত্তমডাং জগলুল আলম মিঞার আম বাগান মাঠে এ প্রতিযোগিতা হয়।

ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষ ভিড় করেন। এতে জেলার বিভিন্ন স্থানসহ সাপাহার, নওগাঁ, তানোর থেকে আসা ৪০টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। ঘোড়ার আকার অনুযায়ী তিনটি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগীরা অংশ নেয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চককীত্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান (আনু মিঞা), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহাব উদ্দীন। ৮ নং ওয়ার্ড সদস্য হারুনুর রশিদ, ৮ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ রজব আলী, ৯ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী, হুমায়ুন কবির , খেলায় সভাপতিত্ব করেন মোঃ আহসান হাবীব রাজিব মিঞা। এছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানস্থলে বাদাম বিক্রি করছিলেন আব্দুল আলিম। তিনি বলেন, প্রতিবছর এই মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়। এখানে এসে বাদাম বিক্রি করি। এখানে সকাল থেকেই জনসমাগম বাড়তে থাকে। তাই বিক্রিও ভাল হয়।

এসময় প্রধান অতিথি বলেন, ঘোড়দৌড় একটি ঐতিহ্যবাহী খেলা। খেলাটি হারিয়ে যেতে বসেছে। দূর-দূরান্ত থেকে নারী-পুরুষ খেলা উপভোগ করতে এসেছেন। দর্শকদের বিনোদনের কথা ভেবে ঘোড়দৌড়ের আয়োজন করা হয়েছে। প্রতিবছরই চেষ্টা করব ঘোড়দৌড়সহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলার আয়োজন করার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:২০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬