ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ *দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার* চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সি থেকে ২ কেজি কথিত হেরোইন উদ্ধার মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে মতবিনিময় সভা, সবাইকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের *দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার* দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার পাসের হার কমে ৫৮.০৫%, এগিয়ে মেয়েরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হারে বড় ধরনের অবনমন ঘটেছে। এ বছর এই বোর্ডের অধীনে পাসের হার নেমে এসেছে ৫৮.০৫ শতাংশে, যা গত বছর ছিল ৬৭.০৩ শতাংশ।

বোর্ড সূত্রে জানা গেছে, এবার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন শিক্ষার্থী অংশ নেন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৪ হাজার ৯২৫ জন। জিপিএ-৫ অর্জন করেছেন মোট ১৩ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী।

লিঙ্গভিত্তিক ফলাফলে গতবারের মতো এবারও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছেন। এ বছর জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৭ হাজার ১৫২ জন এবং ছাত্রের সংখ্যা ৬ হাজার ৪৮৭ জন। সার্বিক পাসের হারেও ছাত্রীদের অগ্রগতি লক্ষ করা গেছে; মেয়েদের পাসের হার যেখানে ৬৩.০১ শতাংশ, সেখানে ছেলেদের পাসের হার ৫৩.৩৩ শতাংশ।

চলতি বছরের ফলাফলে প্রাতিষ্ঠানিক পারফরম্যান্সেও পরিবর্তন দেখা গেছে। বোর্ডে এবার শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৪টিতে। অন্যদিকে, একজন শিক্ষার্থীও পাস করতে না পারা বা ‘শূন্য পাসের’ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের ১৩টি থেকে বেড়ে এবার ১৮টিতে পৌঁছেছে।

উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ২ হাজার ৮১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ২৮৩টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার পাসের হার কমে ৫৮.০৫%, এগিয়ে মেয়েরা

আপডেট সময় : ০৩:০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬