ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ *দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার* চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সি থেকে ২ কেজি কথিত হেরোইন উদ্ধার মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে মতবিনিময় সভা, সবাইকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের *দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার* দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে এলজিইডি কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজেদের কার্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণ কার্যক্রম হাতে নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়। রোববার (২৫ অক্টোবর) সকাল ১১ টায় নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদের উদ্যোগে অফিস ভবনের আশপাশ, ফুলের বাগান ও খালি জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নতুন গাছ লাগানো হচ্ছে। ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার লক্ষ্যে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অফিস ভবনের আশপাশে যেন কোথাও পানি জমে না থাকে এবং পরিত্যক্ত পাত্রে মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি অফিস ভবনের খালি জায়গায় নতুন গাছ লাগিয়ে সবুজ পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নিচ্ছে এলজিইডি কার্যালয়। এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং কর্মপরিবেশ উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে এলজিইডি চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ বলেন, “ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ জন্য আমাদের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অফিস ভবন ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। কোথাও যাতে পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।” তিনি আরও বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ কর্মপরিবেশ গড়ে তুলতে অফিস ভবনের ফাঁকা জায়গায় নতুন গাছ লাগানো হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি সবাইকে নিজ নিজ বাড়ি, অফিস ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানাই।”
সংশ্লিষ্টদের মতে, সরকারি-বেসরকারি দপ্তরসহ প্রতিটি প্রতিষ্ঠানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা হলে ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে এলজিইডি কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

আপডেট সময় : ০৩:৪২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬