ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ *দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার* চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সি থেকে ২ কেজি কথিত হেরোইন উদ্ধার মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে মতবিনিময় সভা, সবাইকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের *দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার* দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

উখিয়ায় ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে অর্থসংগ্রহ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫২:০২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎মোঃ হারুন অর রশিদ, উখিয়া (কক্সবাজার):
‎
‎কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে শ্রীশ্রী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণের চলমান অগ্রগতি এবং অর্থসংগ্রহ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎আজ মন্দির প্রাঙ্গণে মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রীযুক্ত বাবু সাগর নাথের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সহসভাপতি শ্রীযুক্ত বাবু সতীশ শর্মা ও শ্রীযুক্ত বাবু সাজীব ধর উপস্থিত থেকে নির্মাণকাজের সার্বিক দিকনির্দেশনা দেন।
‎
‎সভায় মন্দির কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর পালংখালী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল হক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পালংখালী ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দাশ এবং পূজা উদযাপন পরিষদ পালংখালী ইউনিয়ন শাখার সভাপতি রাষ্টন দেবনাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মন্দির কমিটির সদস্যরা।
‎
‎আয়োজিত সভায় মন্দিরের নতুন ভবন নির্মাণের সার্বিক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আসন্ন ছাদ ঢালাইয়ের প্রস্তুতি, নির্মাণ ব্যয়ের জন্য চাঁদা সংগ্রহ ও আর্থিক স্বচ্ছতা বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত গৃহীত হয়।
‎
‎সভায় বক্তারা বলেন, শ্রীশ্রী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবনটি নির্মিত হলে তা স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে। এই পবিত্র ও উন্নয়নমূলক কাজ সুষ্ঠুভাবে শেষ করতে স্থানীয় ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী ও সমাজের সকল স্তরের সামর্থ্যবান মানুষের আন্তরিক সহযোগিতা ও অনুদান আহ্বান করা হয়।
‎
‎এ সময় মন্দিরের ভূমিদাতা প্রয়াত বাবু বজেন্দ্র শর্মার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর সুপুত্র শ্রীযুক্ত বাবু সতীশ শর্মার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। মন্দিরের জন্য জমি দান ও দীর্ঘদিনের নিরবচ্ছিন্ন সহায়তার জন্য উপস্থিত সকলে তাঁর পরিবারের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
‎
‎সভা শেষে মন্দিরের নির্মাণকাজ দ্রুত ও সফলভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উখিয়ায় ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে অর্থসংগ্রহ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত ‎

আপডেট সময় : ০৩:৫২:০২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬