ঢাকা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‎পালংখালীতে মাদক ও চোরাচালানবিরোধী সামাজিক সংগঠন ‘প্রত্যয়’-এর ৬ সদস্যের প্রাথমিক কমিটি গঠিত। শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই স্বাক্ষরে প্রকাশিত কমিটি বাতিল রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জের দুই পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও টেকসই জীবনযাপনে স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম মোড় সংলগ্ন একটি আম বাগানে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, কৃষি কর্মকর্তা, উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মতিউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফাহাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর মো. আজিজুল হক, ওয়ার্ল্ড ভিশনের সমন্বয়কারী আব্দুল্লাহ, মোসাঃ সারমিন খাতুন, ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির কমিউনিটির ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল কাইয়ুমসহ সংশ্লিষ্টরা।
চাঁপাইনবাবগঞ্জ এডিপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এবং ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি ও স্থানীয় সরকারের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, পরিবেশবান্ধব কৃষি উৎপাদন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণসহ পরিবেশ সুরক্ষার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, পরিবেশবান্ধব গ্রাম গড়ে তুলতে শুধু প্রশাসন বা কোনো একটি প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়; স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিচ্ছন্ন, নিরাপদ ও টেকসই গ্রাম গড়ে তোলা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা

আপডেট সময় : ১২:৪৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬