ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএনসির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালি চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সামাজিক সচেতনতামূলক কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা শিবগঞ্জে কামিল মাদ্রাসায় ছাত্র ও সুধী সমাবেশ নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ শিক্ষার্থীকে মারধর করে মোবাইল-টাকা ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’র ফাইনাল ॥ চ্যাম্পিয়ন সদর মডেল থানা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল দিনাজপুরে শিশু হত্যা, মামলা না নেয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ, মশক নিধন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর )সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, সদর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর নূরুল কাদির সৈকত,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনূর আলম, উপজেলা প্রকৌশলী আজাহার আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
ডা. মোসা. শারমিন আক্তার। মাল্টিমিডিয়ায় ডেঙ্গু সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় সমূহ উপস্থাপন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম। সভায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা, বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, স্বাস্থ্যসেবা কার্যক্রম মনিটরিং এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এজন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করতে হবে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

আপডেট সময় : ০২:০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬