ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ *দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার* চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সি থেকে ২ কেজি কথিত হেরোইন উদ্ধার মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে মতবিনিময় সভা, সবাইকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের *দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার* দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

নাচোল পৌর মেয়র বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মানিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফারুক হোসেন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন নাচোল পৌরসভা নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লা—সর্বত্রই চলছে সম্ভাব্য প্রার্থী ও নির্বাচনী সমীকরণ নিয়ে আলোচনা। কে হচ্ছেন নাচোল পৌরসভার পরবর্তী পৌর পিতা, তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যেও তৈরি হয়েছে নানা কৌতূহল।
এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় উঠে এসেছে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিক-এর নাম।
স্থানীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তিনি এলাকাবাসীর কাছে পরিচিত মুখ বলে জানা গেছে। আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে তিনি দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন।

আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিক বলেন, “দল যদি আমাকে যোগ্য মনে করে এবং মনোনয়ন দেয়, তাহলে নাচোল পৌরবাসীর কল্যাণে কাজ করতে চাই। পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং এলাকার মানুষের পাশে থাকাই হবে আমার মূল লক্ষ্য। এ জন্য আমি দলীয় নেতাকর্মী ও পৌরবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।”
স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ধীরে ধীরে বাড়ছে। তবে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন কে পাচ্ছেন এবং নির্বাচনী মাঠে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন—তা নির্ভর করছে সংশ্লিষ্ট দলের সিদ্ধান্ত ও নির্বাচন কমিশনের তফসিলের ওপর।
নাচোল পৌরসভা নির্বাচন সামনে রেখে এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হওয়ায় আগামী দিনগুলোতে নির্বাচনী মাঠ আরও সরগরম হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাচোল পৌর মেয়র বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মানিক

আপডেট সময় : ১২:০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬