ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ *দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার* চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সি থেকে ২ কেজি কথিত হেরোইন উদ্ধার মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে মতবিনিময় সভা, সবাইকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের *দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার* দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুস্থ, দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ী বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুস্থ, দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ী বিতরণ করা হয়েছে। (১৭ অক্টোবর) শনিবার সকাল ১০:০০ ঘটিকায় নাচোল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকার তেজগাঁওস্থ ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত শাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে সনাতন ধর্মাবলম্বী ১০০ জন নারীর মাঝে বিতরণ করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। এতে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দাস।
​বিশেষ অতিথি ছিলেন, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইয়াকুব আলী। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ​প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শারদীয় দুর্গাপূজার আনন্দ যেন সমাজের সকল শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যে সরকার সার্বিক সহায়তা প্রদান করে যাচ্ছে। উপকারভোগী নারীরা পূজার পূর্বে এই উপহার পেয়ে গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুস্থ, দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ী বিতরণ

আপডেট সময় : ০১:২২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬