ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ *দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার* চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সি থেকে ২ কেজি কথিত হেরোইন উদ্ধার মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে মতবিনিময় সভা, সবাইকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের *দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার* দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

শিবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে ১০ হাজার টাকা করে বিশেষ অনুদান দিলেন এমপি কেরামত আলী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলীর পক্ষ থেকে দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ২৫ জন ব্যক্তির মাঝে বিশেষ অনুদান হিসেবে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় শিবগঞ্জ উপজেলা প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে এ অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা শাখার আমির মো. সাদিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মো. বাবুল ইসলাম, উপজেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল মান্নান, শিবগঞ্জ পৌর শাখার আমির আবু বকরসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুদানপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়। এ সহায়তার মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের আর্থিক সংকট কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে সংসদ সদস্য ড. কেরামত আলী বলেন, “দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি চাই, অসহায় মানুষগুলো প্রয়োজনের সময়ে সহযোগিতা পাক এবং সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারুক। মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা থাকবে।” তিনি আরও বলেন, “সমাজের বিত্তবান ব্যক্তি ও সামর্থ্যবানদেরও অসহায় মানুষের পাশে এগিয়ে আসা উচিত। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে ১০ হাজার টাকা করে বিশেষ অনুদান দিলেন এমপি কেরামত আলী

আপডেট সময় : ০১:৩৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬