ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালানোর চেষ্টা স্বামী আটক। দিনাজপুরের খানসামায় একদিনে দুই গুদামে অভিযান, ৬৫৭ বস্তা সার জব্দ: ৯০ হাজার টাকা জরিমানা বিরামপুরে ইউএনও’র স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টায় আটক-২ রাজশাহীতে হজকিন লিম্ফোমার আধুনিক চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার হিউম্যানিটি ফাইটার্স অব গোলাবাড়ি নামে নাচোলে আত্মপ্রকাশ করল স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতা আব্দুল মান্নান সেন্টুর ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পদ্মার পানি বৃদ্ধিতে নারায়ণপুরে পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের কর্মকর্তারা চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা

নামাজে যাওয়ায় চতুর্থ শ্রেণীর কর্মচারীকে পেটালেন স্কুলের প্রধান শিক্ষক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ২৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি: শাহরাস্তি উপজেলার বলশিদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী মো. নেয়ামত উল্লাহ জোহরের নামাজ আদায় করে ফিরে আসলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথ তাড়াতাড়ি মসজিদে যাওয়ার অপরাধে তাকে মারধর শুরু করে এক পর্যায়ে অফিসে থাকা অন্যান্য কর্মচারীরা তাকে উদ্ধার করে। এসময় নেয়ামত উল্লাহর মুখমণ্ডল রক্তে ভিজে যায়। তিনি দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য ছুটে আসেন।

নেয়ামত উল্লাহ জানান, তিনি নামাজ আদায় করে অফিসে আসলে তাড়াতাড়ি মসজিদে যাওয়ার অভিযোগ তুলে তার মুখে এলোপাথাড়ি কিল ঘুসি মারতে থাকেন। আমি বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছি।

চতুর্থ শ্রেণীর কর্মচারী শাহ্ আলম জানান, ঘটনার সময় আমি অফিসে ছিলাম না, ঘটনার বিষয়টি জানতে পেরে আমি আমার সহকর্মীর পাশে থাকার জন্য ছুটে আসি।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আ. রহিম জানান, এ বিষয়টি আমি জানতে পেরেছি। আগামীকাল উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, আমি সারাদিন বাহিরে ছিলাম। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথের মোবাইলে বারবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য, অখিল চন্দ্র দেবনাথ বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় শিক্ষার্থীদের তোপের মুখে তিনি বিগত আওয়ামী লীগ শাসনামলে দীর্ঘদিন বিদ্যালয়ে যেতে পারেননি। তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপে তিনি পুনরায় স্বপদে বহাল হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নামাজে যাওয়ায় চতুর্থ শ্রেণীর কর্মচারীকে পেটালেন স্কুলের প্রধান শিক্ষক।

আপডেট সময় : ০৭:০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫