ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ *দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার* চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সি থেকে ২ কেজি কথিত হেরোইন উদ্ধার মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে মতবিনিময় সভা, সবাইকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের *দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার* দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

শাহরাস্তিতে চিতোষী ডিগ্রি কলেজে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও মানববন্ধন 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ৫২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী ডিগ্রি কলেজে জুলাই অভ্যুত্থানের পর কলেজ থেকে বিতাড়িত অধ্যক্ষ আনোয়ার হোসেন ভুঁইয়ার নতুন করে যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১০ জন আহতের ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

রোববার (২৫ মে) দুপুরে শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, জুলাই অভ্যুত্থানের পর ছাত্র জনতার তোপের মুখে ওই কলেজ থেকে বিতাড়িত হন অধ্যক্ষ আনোয়ার হোসেন ভুঁইয়া। দীর্ঘদিন পরে আইনি প্রক্রিয়া শেষে তিনি এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে শনিবার সকাল ৯ টায় পুনরায় যোগদান করতে কলেজে আসেন। সেখানে দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি ও হিসাব বিজ্ঞানের শিক্ষক মোঃ আবু ছাইদের সাথে বিএনপি নেতা কর্মীদের বাক-বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে কলেজের দুই শিক্ষক মোঃ আবু ছাঈদ ও কামরুন নাহার এবং ৫ শিক্ষার্থী মিরান, জিহাদ, মিনহাজ, ইমন গাজীসহ ১০ জন আহত হন।

এ ঘটনায় শনিবার রাতে আহত শিক্ষক মোঃ আবু ছাইদ বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এজহারে তিনি যোগদান করতে আসা অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম, যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজি, সদস্য সচিব এহেতেসামূল হক গনি, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ সিকদার, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, ছাত্রদলের আহবায়ক এবিএম পলাশ ও সদস্য সচিব আজগর হোসেন মিয়াজিসহ ২০ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ২০/৩০ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখিতরা লাঠি-সোটা, দেশিয় অস্ত্রশস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক কলেজ ক্যাম্পাসে অনধিকার প্রবেশ করে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে বাদীর কাছ থেকে কলেজের সকল প্রকার রেজিষ্ট্রি বই, হাজিরা খাতা, সকল আলমারির চাবি ও কম্পিটারের পাসওয়ার্ড বুঝিয়ে দিতে চাপ প্রয়োগ ও সেগুলো না পেয়ে কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর হামলার কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে রোববার (২৫ মে ২০২৫) কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন শিক্ষকদের নাম উল্লেখ করে থানায় আরেকটি অভিযোগ করেছেন। তিনি তার অভিযোগে উল্লেখ করেন তিনি কলেজে যোগদানের পর থেকে বিবাদীগন জাল জালিয়াতি ও ষড়যন্ত্র করে তার দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করে যাচ্ছেন। অধ্যক্ষের আবেদনে অভিযুক্তরা হলেন উপাধ্যক্ষ কামরুল হাসান, প্রভাষক আবু সাঈদ, প্রভাষক কামরুন্নাহার, প্রভাষক কাজী মোশাররফ হোসেন, সাবেক যুবদল নেতা আতাহার হোসেন, ও শাহজাহান সম্রাট সহ প্রায় ২০ জন।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

রোববার দুপুরে কলেজের শিক্ষক – শিক্ষার্থীরা অধ্যক্ষ আনোয়ার হোসেন ভূঁইয়ার নেতৃত্বে বহিরাগতদের দিয়ে হামলার প্রতিবাদে ক্লাস বর্জন ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাহরাস্তিতে চিতোষী ডিগ্রি কলেজে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও মানববন্ধন 

আপডেট সময় : ০১:৫৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫