ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতা আব্দুল মান্নান সেন্টুর ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পদ্মার পানি বৃদ্ধিতে নারায়ণপুরে পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের কর্মকর্তারা চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা দিনাজপুর জেলা জামাতের আহলে হাদীসের কাউন্সিল অধিবেশন ও নতুন কমিটি গঠিত চাঁপাইনবাবগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৩ গাঁজা সেবনের অপরাধে দুজনের কারাদণ্ড ও অর্থদণ্ড চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দাদী কর্তৃক এক শিশুকে হত্যার চেষ্টা, বাবা আটক, এলাকায় চাঞ্চল্য চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পেশাজীবী দলের আলোচনা সভা ও দোয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় সদর পৌরসভাধীন ফুড ক্লাবের তৃতীয় তলায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষকদলের আহ্বায়ক মো. তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক মো. তবিউল ইসলাম তারিফ, মেসার্স সেলিম এন্টারপ্রাইজের প্রোপাইটর ও বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্রের উত্তরণ ঘটেছে। তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে উন্নত করার লক্ষ্যে মক্কা-মদিনায় নিমগাছ লাগিয়েছিলেন। বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়া সবসময় বাংলাদেশকে নিজের দেশ ও শেষ আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করতেন। দেশনেত্রীর আদর্শ ও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে পেশাজীবী সংগঠনগুলোকেও ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা মডেল মসজিদের ইমাম মাহবুবুর রহমানের নেতৃত্বে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পেশাজীবী দলের আলোচনা সভা ও দোয়া

আপডেট সময় : ০২:১৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬