ঢাকা ১১:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ *দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার* চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সি থেকে ২ কেজি কথিত হেরোইন উদ্ধার মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে মতবিনিময় সভা, সবাইকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের *দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার* দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

দুর্গাপূজার মণ্ডপে ডিএনসির মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (১৯ অক্টোবর) ডিএনসির জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে সদর মডেল থানাধীন বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গামন্দির, দুর্গা ও রাধাগোবিন্দ মন্দির এবং চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানি মন্দির পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোতে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক বিলবোর্ড ও ব্যানার স্থাপন করা হয়। পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও ভক্তদের মধ্যে মাদক সেবনের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন ডিএনসির কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলামসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা। ডিএনসির উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা সৃষ্টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় ও সামাজিক উৎসবগুলোতে মানুষের ব্যাপক সমাগম ঘটে। এ সুযোগকে কাজে লাগিয়ে মাদকের কুফল সম্পর্কে মানুষকে সচেতন করা সম্ভব। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে ডিএনসির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”তিনি আরও বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসা নিয়ন্ত্রণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান ও নজরদারি চালিয়ে যাচ্ছে। মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণ, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। স্থানীয়রা জানান, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা একটি ইতিবাচক উদ্যোগ। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে সাধারণ মানুষের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বাড়বে এবং সমাজে মাদকের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখবে। মাদকমুক্ত সমাজ গঠন এবং শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন পরিবেশ অক্ষুণ্ন রাখতে চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুর্গাপূজার মণ্ডপে ডিএনসির মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম

আপডেট সময় : ০৬:০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬