ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ *দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার* চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সি থেকে ২ কেজি কথিত হেরোইন উদ্ধার মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে মতবিনিময় সভা, সবাইকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের *দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার* দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

সদর হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট দিলেন এমপি বুলবুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুলের নিজস্ব অর্থায়নে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতার কোনো বিকল্প নেই।” ডেঙ্গু থেকে বাঁচতে প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এমপি বুলবুল বলেন, সদর হাসপাতালে চিকিৎসক সংকটসহ যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দ্রুত এসব সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুবুর রহমান বলেন, কিছুদিন আগে স্থানীয় সংসদ সদস্য হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন। ওই সময় তিনি ডেঙ্গু শনাক্তকরণ কিটসহ হাসপাতালের বিভিন্ন সংকট সমাধানের আশ্বাস দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় বুধবার ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান করা হয়েছে।
আরএমও জানান, এসব কিট দিয়ে আগামী তিন থেকে চার মাসের প্রয়োজন মেটানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
কিট প্রদান অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, সাবেক এমপি লতিফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, জেলা সেক্রেটারি আবু বকরসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সদর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সদর হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট দিলেন এমপি বুলবুল

আপডেট সময় : ০১:০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬