ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ *দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার* চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সি থেকে ২ কেজি কথিত হেরোইন উদ্ধার মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে মতবিনিময় সভা, সবাইকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের *দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার* দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

দিনাজপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি কলেজ শাখার উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২৬’ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
১৪ অক্টোবর ২০২৬ বুধবার সকালে দিনাজপুর সরকারি কলেজের মুক্তমঞ্চ প্রাঙ্গণে এই নবীন বরণ ও গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করা হয়।
দিনাজপুর সরকারি কলেজ শাখা শিবিরের সভাপতি মুনইমুর রশিদ-এর সভাপতিত্বে এবং শহর শাখা শিবিরের সেক্রেটারি শাহিনুর ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম, ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দিনাজপুর শহর শাখার সভাপতি মাসুদ রানা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দিনাজপুর শহর শাখার সেক্রেটারি মোঃ কামালুজ্জামান প্রমূহ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা যারা আজ অনার্স ১ম বর্ষে ভর্তি হয়েছ, লক্ষ্য ও দিক নির্ধারণ করার এটাই উপযুক্ত সময়। এই বয়সে সঠিক ও ভালো বন্ধু নির্বাচন করা অত্যন্ত জরুরি, যা তোমাদের সৎ ও সঠিক পথে অগ্রসর হতে সহায়তা করবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তোমাদের আগামী দিনের পথচলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করবে।” অনুষ্ঠান শেষে অনার্স ১ম বর্ষের নবাগত শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। পরবর্তীতে ‘রাহাবার শিল্পীগোষ্ঠী’র পরিবেশনায় এক মনোজ্ঞ ইসলামী সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিনাজপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৩৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬