ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ *দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার* চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সি থেকে ২ কেজি কথিত হেরোইন উদ্ধার মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে মতবিনিময় সভা, সবাইকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের *দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার* দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

নাচোলে মাক্তাপুর হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বনভোজন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অনুষ্ঠিত হয়েছে।
মাক্তাপুর হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন বনভোজন ২০২৬। বুধবার (২১ অক্টোবর) নাচোলের গ্রীনল্যান্ড শিশু পার্কে আনন্দঘন পরিবেশে এ বনভোজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাক্তাপুর হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য ইমরুল কায়েস। প্রধান অতিথি ছিলেন, মাক্তাপুর হাই স্কুলের প্রথম ব্যাচের ছাত্রী ও নাচোল ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন, মাক্তাপুর হাই স্কুলের প্রথম বিসিএস ক্যাডার (৩৩তম বিসিএস) তোফায়েল আহমেদসহ শীশ মোহাম্মদ, মোঃ লিটন, মোঃ রিয়েল ও ইমরান আলী।

দিনব্যাপী এ আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীরা একই রকম টি-শার্ট পড়ে করে অংশগ্রহণ করেন। এবং পারস্পরিক কুশল বিনিময়, স্মৃতিচারণা ও আনন্দঘন বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেন। দীর্ঘদিনের বন্ধু ও সহপাঠীদের একসঙ্গে মিলিত হওয়ার মধ্য দিয়ে ফিরে আসে বিদ্যালয়জীবনের নানা স্মৃতি। এ আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

সভাপতি তার বক্তব্যে বলেন, সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, মিলেমিশে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

“এক স্কুল” এক পরিবার” স্মৃতির বন্ধন চিরকাল”
—এই স্লোগানকে ধারণ করে আয়োজিত এ মিলনমেলা, ২০০০ থেকে ২০২৬ প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠান-পূর্ব মুহূর্তে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও কিছু ছাত্রদের মধ্যে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শহীদুল্লাহ ইসলাম আতিক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রহমান, সাকিরুল, সোহেল ও সুমন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাচোলে মাক্তাপুর হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বনভোজন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৪৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬