ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালানোর চেষ্টা স্বামী আটক। দিনাজপুরের খানসামায় একদিনে দুই গুদামে অভিযান, ৬৫৭ বস্তা সার জব্দ: ৯০ হাজার টাকা জরিমানা বিরামপুরে ইউএনও’র স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টায় আটক-২ রাজশাহীতে হজকিন লিম্ফোমার আধুনিক চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার হিউম্যানিটি ফাইটার্স অব গোলাবাড়ি নামে নাচোলে আত্মপ্রকাশ করল স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতা আব্দুল মান্নান সেন্টুর ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পদ্মার পানি বৃদ্ধিতে নারায়ণপুরে পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের কর্মকর্তারা চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা

দিনাজপুরে রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের দ্বিবার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের (রেজিঃ নং- বি/১৭৬৫) দিনাজপুর শাখার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট ২০২৬, শনিবার, দিনাজপুর রেলওয়ে স্টেশনের ২ নং প্ল্যাটফর্মে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলন শেষে সংগঠনটি পরিচালনার জন্য ৩০ সদস্যবিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে দিনাজপুর রেলওয়ে স্টেশন মাস্টার আরিফুল সভাপতি এবং মো. এমরান হোসেন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মনজু।

দিনাজপুর শাখার আহ্বায়ক মো. সিরাজুল হকের সভাপতিত্বে এবং সদস্য মো. সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ আহসান হাবিব, সিনিয়র সহ-সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন মনজু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান ও মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আলী ও এস এম সাইফুল ইসলাম, আইন সম্পাদক মো. সাইদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রফিকুল ইসলাম মিশু এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. লুৎফর রহমান। এছাড়া লালমনিরহাট শাখা কমিটির সভাপতি মোঃ আব্দুল মতিন সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং রেলওয়ে শ্রমিক-কর্মচারীদের পেশাগত ও কল্যাণমূলক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিনাজপুরে রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের দ্বিবার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠন

আপডেট সময় : ০২:২০:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬