ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতা আব্দুল মান্নান সেন্টুর ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পদ্মার পানি বৃদ্ধিতে নারায়ণপুরে পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের কর্মকর্তারা চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা দিনাজপুর জেলা জামাতের আহলে হাদীসের কাউন্সিল অধিবেশন ও নতুন কমিটি গঠিত চাঁপাইনবাবগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৩ গাঁজা সেবনের অপরাধে দুজনের কারাদণ্ড ও অর্থদণ্ড চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দাদী কর্তৃক এক শিশুকে হত্যার চেষ্টা, বাবা আটক, এলাকায় চাঞ্চল্য চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুরে ডেইলি টাইমস অব বাংলাদেশের বর্ষপূর্তি উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুস সালাম দিনাজপুর

‘ডেইলি টাইমস অব বাংলাদেশ’-এর বর্ষপূর্তি উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য প্রীতি মিলনমেলা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় দিনাজপুর শহরের আব্দুর রহিম সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আলফা এইচএন লিমিটেড কোম্পানির কার্যালয়ে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।

ডেইলি টাইমস অব বাংলাদেশের দিনাজপুর প্রতিনিধি আব্দুস সালামের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোকসেদ আলী মঙ্গোলিয়া, দিনাজপুর চেম্বার অব কমার্স এর পরিচালক মঞ্জুর মোরশেদ সুমন, (সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সাদাকাত আলী খান, সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন) আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবু তাহের, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), দিনাজপুর জেলা শাখার সভাপতি সৈয়দ ইমরুল কায়েস রুপম, ইউনিভার্সেল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শাহ আলম নুর আকাশ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। সত্য প্রকাশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। ডেইলি টাইমস অব বাংলাদেশ সূচনালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা আশা করি, আগামীতেও পত্রিকাটি সততা ও সাহসিকতার সাথে দিনাজপুরের সম্ভাবনা, সমস্যা ও সাধারণ মানুষের কথা তুলে ধরবে। বক্তারা ‘ডেইলি টাইমস অব বাংলাদেশ’-এর সার্বিক সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিনাজপুরে ডেইলি টাইমস অব বাংলাদেশের বর্ষপূর্তি উদযাপন

আপডেট সময় : ১২:৫৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬