ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতা আব্দুল মান্নান সেন্টুর ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পদ্মার পানি বৃদ্ধিতে নারায়ণপুরে পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের কর্মকর্তারা চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা দিনাজপুর জেলা জামাতের আহলে হাদীসের কাউন্সিল অধিবেশন ও নতুন কমিটি গঠিত চাঁপাইনবাবগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৩ গাঁজা সেবনের অপরাধে দুজনের কারাদণ্ড ও অর্থদণ্ড চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দাদী কর্তৃক এক শিশুকে হত্যার চেষ্টা, বাবা আটক, এলাকায় চাঞ্চল্য চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

বিভাগীয় কমিশনারের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের মতবিনিময় সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। এতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু সালেহ মো. মুসা জঙ্গী। সভায় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। মতবিনিময় সভায় জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়েও কর্মকর্তারা মতামত তুলে ধরেন। সভায় বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করার পাশাপাশি সরকারি সেবা প্রদানে আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে জনকল্যাণমূলক কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিভাগীয় কমিশনারের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের মতবিনিময় সভা

আপডেট সময় : ১১:৩৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬