ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ *দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার* চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সি থেকে ২ কেজি কথিত হেরোইন উদ্ধার মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে মতবিনিময় সভা, সবাইকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের *দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার* দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন মহল্লায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিচ্ছন্নতা ও প্রচার অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালিগঞ্জ বাবুপাড়াসহ আশপাশের এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।
পৌরসভার ৮ নম্বর টিমের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ফগার মেশিনের মাধ্যমে বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম চালানো হয়। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নওরোজ হুদা। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মো. কামাল সুকরানা, মো. মেহেদি হাসান, পৌরসভার কর্মচারী, যুব রেড ক্রিসেন্ট ও স্কাউটস সদস্যরা।
অভিযান সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পানি জমতে দেওয়া যাবে না। বিশেষ করে এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য নিজ নিজ ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ১০:৩৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬