ইউপি নির্বাচন উপলক্ষে গোমস্তাপুরে রায়হানের প্রস্তুতি ও উন্মুক্ত আলোচনা সভা
- আপডেট সময় : ০১:৫১:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে আব্দুল্লাহ আল্ রায়হানের প্রস্তুতি ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে গোমস্তাপুর ইউনিয়নের দাঁড়াবাজ গাবতলা এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল মান্নানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলীম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রায়হান, সাধারণ সম্পাদক মারজুক আহমেদ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রহমত আলী, তথ্য প্রচার সম্পাদক রাসেল আলী,এনপি নেতা আলমামুনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, স্থানীয় বিভিন্ন বিষয় এবং নির্বাচনী কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় নেতাকর্মীরা নিজেদের মতামত তুলে ধরেন এবং দলীয় কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করেন।
