শিবগঞ্জে চেয়ারম্যান এর রাস্তা পরিস্কারের উদ্বেগ
- আপডেট সময় : ০৮:৫১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে

রিপন আলী চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীত্তি ইউনিয়নের রানীবাড়ী চাঁদপুর গ্রামের বড় বাজার ও থানতলা বাজার সহ রাস্তাঘাটের ময়লা আবর্জনা পরিস্কার করতে চেয়ারম্যানের উদ্যোগ।
২৫ সেপ্টেম্বর শুক্রবার চককীত্তি ইউনিয়নের ৭ ও ৯নং ওয়ার্ডে এ পরিচ্ছন্নতা অভিযানে সাধারন মানুষের সাথে অংশ নেন চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা।

সম্প্রীতি বেশ কিছুদিন থেকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলামের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। তার এই উদ্যোগটি ইতিমধ্যে সামাজিক মাধ্যম সহ সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজকের এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ নিয়েছেন চককীত্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ৭ নং ওয়ার্ড সদস্য মোঃ রবিউল ইসলাম (রবু) এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণও স্বতঃস্ফূর্তভাবে এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।

চেয়ারম্যান আনু মিঞা বলেন, সমাজের প্রতিটা মানুষের উচিৎ তার নিজের আশ- পাশের পরিবেশ নিয়মিত পরিস্কার রাখা, তাহলেই আমরা একটা বস-বাস যোগ্য পরিচ্ছন্ন আবাসস্থল পাবো।
তিনি বলেন, ইউনিয়নকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের সামাজিক দায়িত্ব। শুধু সরকারি পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নির্ভর না করে নাগরিকরা নিজ নিজ উদ্যোগে নিজের এলাকা পরিষ্কার রাখলে একটি আধুনিক ইউনিয়ন গড়ে তোলা সম্ভব।
