ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ *দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার* চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সি থেকে ২ কেজি কথিত হেরোইন উদ্ধার মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে মতবিনিময় সভা, সবাইকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের *দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার* দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে কৃষি ব্যবসা ও যান্ত্রিকীকরণ নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে কৃষি ব্যবসার প্রাথমিক ধারণা ও পাবস পর্যায়ে কৃষি যান্ত্রিকীকরণ প্রয়োগ বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে এবং জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের (CDRSSWRMP) আওতায় ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড’-এর ব্যাচ-৬ এর এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। বুধবার ও বৃহস্পতিবার (৭ ও ৮ অক্টোবর) উপজেলা সদরের পাবস অফিস ভবনে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রতিদিন সকাল ৯টা থেকে দিনব্যাপী কার্যক্রম চলে। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন এলজিইডির এগ্রো প্রসেসিং ম্যানেজমেন্ট স্পেশালিস্ট কুদরত-ই-খোদা মো. নাসির এবং এগ্রি বিজনেস/মার্কেট ইন্টিগ্রেশন স্পেশালিস্ট গাজী মুহাম্মাদ আব্দুল্লাহ মাহদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. মাহফুজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির সহকারী প্রকৌশলী মো. তানভীর উর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. শাহিনুর রহমান এবং সমিতির সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেনসহ সংশ্লিষ্টরা।
প্রশিক্ষণে অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি, পানি, মৎস্য ও কৃষি উপ-কমিটির সদস্য এবং সাধারণ সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে কৃষি ব্যবসার প্রাথমিক ধারণা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, কৃষি যান্ত্রিকীকরণ, উৎপাদন বৃদ্ধি ও উৎপাদিত পণ্যের বাজারজাতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণার্থীরা জানান, বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক কৃষি ব্যবস্থাপনা ও যান্ত্রিকীকরণ সম্পর্কে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, উৎপাদন খরচ কমানো এবং কৃষিপণ্য সঠিকভাবে বাজারজাতকরণে তারা আরও দক্ষ হয়ে উঠবেন। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে তাদের কৃষি কার্যক্রমকে আরও সফল ও লাভজনক করতে সহায়ক হবে। প্রশিক্ষক কুদরত-ই-খোদা মো. নাসির বলেন, কৃষিকে আধুনিক ও লাভজনক করতে কৃষি যান্ত্রিকীকরণের পাশাপাশি উৎপাদিত পণ্যের সঠিক বাজার ব্যবস্থাপনা প্রয়োজন। কৃষক ও পানি ব্যবস্থাপনা সমিতির সদস্যদের আধুনিক প্রযুক্তি ও কৃষি ব্যবসার ধারণা দেওয়া হলে উৎপাদনশীলতা ও আয় উভয়ই বাড়ানো সম্ভব।সভাপতির বক্তব্যে মো. মাহফুজুর রহমান বলেন, আধুনিক কৃষির সঙ্গে তাল মিলিয়ে চলতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে সমিতির সদস্যরা কৃষি উৎপাদন, যান্ত্রিকীকরণ ও বাজারজাতকরণ সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেছেন, যা ভবিষ্যতে অগ্রণী সেচ প্রকল্পের কৃষি কার্যক্রমকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে কৃষি ব্যবসা ও যান্ত্রিকীকরণ নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আপডেট সময় : ০২:২৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬