ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ *দিনাজপুরে প্রহরীকে হত্যা, ঘাতক গ্রেফতার* চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার এজেন্সি থেকে ২ কেজি কথিত হেরোইন উদ্ধার মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে মতবিনিময় সভা, সবাইকে এগিয়ে আসার আহ্বান জেলা প্রশাসকের *দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার* দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জকে ডেঙ্গু রেড জোন ঘোষণার দাবি করেন— চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ও প্রাণহানি বাড়তে থাকায় জেলাকে ‘ডেঙ্গু রেড জোন’ ঘোষণার দাবি জানিয়েছে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। একই সঙ্গে আক্রান্তদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ঢাকা থেকে ১৫–২০ জন ডেঙ্গু বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল টিম পাঠানোর আহ্বান জানানো হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২ ঘটিকায় শহরের পুরাতন বাজারে চেম্বার ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব দাবি জানায়, চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ। উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চেম্বারের সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, চেম্বারের পরিচালক মোঃ মনিরুল ইসলাম, বাহারাম আলী প্রমুখ। সভায় চেম্বারে সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা জোরদার করা জরুরি। অপরিকল্পিতভাবে ফেলে রাখা খাল-নালা, জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা এডিস মশার প্রজনন বাড়াচ্ছে। এ পরিস্থিতিতে দ্রুত বর্জ্য অপসারণ, ওয়ার্ডভিত্তিক সর্বদলীয় কমিটি গঠন এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানোর দাবি জানান তাঁরা। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, ব্যবসায়ী সমাজ ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জকে ডেঙ্গু রেড জোন ঘোষণার দাবি করেন— চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ

আপডেট সময় : ০১:৫০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬