ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালানোর চেষ্টা স্বামী আটক। দিনাজপুরের খানসামায় একদিনে দুই গুদামে অভিযান, ৬৫৭ বস্তা সার জব্দ: ৯০ হাজার টাকা জরিমানা বিরামপুরে ইউএনও’র স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টায় আটক-২ রাজশাহীতে হজকিন লিম্ফোমার আধুনিক চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার হিউম্যানিটি ফাইটার্স অব গোলাবাড়ি নামে নাচোলে আত্মপ্রকাশ করল স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতা আব্দুল মান্নান সেন্টুর ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পদ্মার পানি বৃদ্ধিতে নারায়ণপুরে পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের কর্মকর্তারা চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা

বারঘরিয়া খেলার মাঠে পার্ক ও দোকান নির্মাণের অভিযোগে স্থানীয়দের উদ্বেগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া এলাকার একমাত্র খেলার মাঠের একটি অংশে পার্ক এবং অন্য অংশে দোকানপাট নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা, স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়দের অভিযোগ, মহানন্দা নদীর পাশবর্তী এই মাঠটি দীর্ঘদিন ধরে এলাকার শিশু-কিশোর, তরুণ ও শিক্ষার্থীদের খেলাধুলার প্রধান স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। বর্তমানে মাঠের একাংশে পার্ক এবং অন্য অংশে দোকানপাট নির্মাণের কাজ চলায় খেলাধুলার সুযোগ সংকুচিত হয়ে পড়েছে। তাদের আরও অভিযোগ, নদীর তীরে দোকানপাট স্থাপিত হলে সেখানকার বর্জ্য ও আবর্জনা মহানন্দা নদীতে গিয়ে পরিবেশ দূষণের আশঙ্কা তৈরি করছে। পাশাপাশি খেলার মাঠের অভাবে শিশু-কিশোরদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে বলে তারা মনে করছেন। স্থানীয়রা জানান, মহানন্দা ব্রিজের পাশের এই মাঠে আশপাশের স্কুল-কলেজের শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা করত। মাঠটি না থাকলে শিক্ষার্থীরা ও তরুণরা খেলাধুলা থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন অপকর্ম ও মাদকের দিকে ঝুঁকে পড়তে পারে—এমন উদ্বেগও প্রকাশ করেছেন তারা।এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা জানতে চেয়েছেন, কার নির্দেশে মাঠের জায়গায় দোকানপাট নির্মাণ ও পার্ক তৈরি করা হচ্ছে। তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।স্থানীয়দের দাবি, বারঘরিয়া এলাকার এই খেলার মাঠটি সংরক্ষণ করা হলে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বজায় থাকবে এবং এলাকাবাসী একটি গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থান ফিরে পাবে। এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও ভূমি কর্তৃপক্ষ মাঠ ফিরিয়ে আনার সকল ব্যবস্থা নেওয়া আহবান জানান স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বারঘরিয়া খেলার মাঠে পার্ক ও দোকান নির্মাণের অভিযোগে স্থানীয়দের উদ্বেগ

আপডেট সময় : ০১:৫৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬