পুনাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি
- আপডেট সময় : ০২:২৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে এ কর্মসূচির আয়োজন করা হয়। মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। পরে প্রধান অতিথি জেলা পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে পুনাক, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজায়ন ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
