ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালানোর চেষ্টা স্বামী আটক। দিনাজপুরের খানসামায় একদিনে দুই গুদামে অভিযান, ৬৫৭ বস্তা সার জব্দ: ৯০ হাজার টাকা জরিমানা বিরামপুরে ইউএনও’র স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টায় আটক-২ রাজশাহীতে হজকিন লিম্ফোমার আধুনিক চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার হিউম্যানিটি ফাইটার্স অব গোলাবাড়ি নামে নাচোলে আত্মপ্রকাশ করল স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতা আব্দুল মান্নান সেন্টুর ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পদ্মার পানি বৃদ্ধিতে নারায়ণপুরে পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের কর্মকর্তারা চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে সম্প্রীতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৯:০২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সম্প্রীতি’-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে শিশুদেরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। সংগঠনটির সভাপতি নাহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি কামাল সুকরানা এবং উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সেলিম। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা নাসিমুল হক, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানের পর অতিথি ও সংগঠনের সদস্যরা বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন। একই সঙ্গে শিশুদেরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ ও জনকল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে সম্প্রীতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আপডেট সময় : ০১:৪৯:০২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬