ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতা আব্দুল মান্নান সেন্টুর ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পদ্মার পানি বৃদ্ধিতে নারায়ণপুরে পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের কর্মকর্তারা চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা দিনাজপুর জেলা জামাতের আহলে হাদীসের কাউন্সিল অধিবেশন ও নতুন কমিটি গঠিত চাঁপাইনবাবগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৩ গাঁজা সেবনের অপরাধে দুজনের কারাদণ্ড ও অর্থদণ্ড চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দাদী কর্তৃক এক শিশুকে হত্যার চেষ্টা, বাবা আটক, এলাকায় চাঞ্চল্য চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

গোমস্তাপুরে অসহায় মায়ের পাশে মানবিক ইউএনও জিল্লুর রহমান, ছেলের পড়ালেখায় আর্থিক সহায়তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো:সামিরুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান একজন অসহায় মহিলার ছেলের পড়ালেখার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই অসহায় মহিলার হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।
জানা গেছে, অসহায় ওই নারী তার ছেলের পড়ালেখা চালিয়ে নিতে আর্থিক সংকটে পড়েছিলেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানের নজরে এলে তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসেন এবং ছেলের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
সহায়তা পেয়ে ওই নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সন্তানের পড়ালেখা নিয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন। ইউএনওর সহযোগিতায় তার সেই দুশ্চিন্তা অনেকটাই দূর হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। তার এমন মানবিক কর্মকাণ্ড ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয়রা জানান, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়। তারা আশা করেন, ইউএনও জিল্লুর রহমানের মতো মানবিক কর্মকর্তাদের উদ্যোগে সমাজের অসহায় মানুষ আরও সহযোগিতা ও অনুপ্রেরণা পাবেন।
মানবিক এই উদ্যোগ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী মানুষের সহযোগিতায় এগিয়ে আসার চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোমস্তাপুরে অসহায় মায়ের পাশে মানবিক ইউএনও জিল্লুর রহমান, ছেলের পড়ালেখায় আর্থিক সহায়তা

আপডেট সময় : ১১:৩৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬